খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
94
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :


সুস্থ দেহে সুন্দর জীবন—এই স্লোগানকে সামনে রেখে খায়রুল গ্রুপের প্রথম ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকালে স্বপ্নদ্বীপ রিসোর্ট সংলগ্ন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, এবং খেলাধুলার উদ্বোধন করেন ড. মনোয়ার করিম খান, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা এবং শিক্ষা ও সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, “সুখী ও সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতা অপরিহার্য। স্বাস্থ্য ভালো না থাকলে মনও শান্ত থাকে না। শারীরিক সুস্থতা অর্জনের মূল উপায় হলো ব্যায়াম ও খেলাধুলা। তাই কর্মচারীদের সুস্থ জীবনযাপন এবং মনোবল বৃদ্ধি করতে খায়রুল গ্রুপ এই আয়োজন করেছে।”

ফাইনাল খেলায় খায়রুল এগ্রোফুড দল স্বপ্নদ্বীপ রিসোর্ট দলকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই প্রিমিয়ার লীগের খেলে খায়রুল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here