কাঠালিয়ার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি মা ইলিশসহ ২০ হাজার মিটার জাল জব্দ

0
172
ফাইল ফুটেজ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ ১৮ অক্টোবর সকাল থেকে বিষখালী নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।

এসময় জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে ইলিশ স্থানীয় ইয়াতিম খানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানায়, সকাল থেকে বিষখালী নদীতে অভিযান চালানো হয়।

অভিযান টের পেয়ে জাল নদীতে রেখেই জেলেরা পালিয়ে যায়। এ সময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করি ও ইলিশ মাছ স্থানীয় ইয়াতিম খানায় বিতরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here