দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান ৫ জন কে অর্থদণ্ড ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0
135
ফাইল ফুটেজ

মোঃ নূরুল ইসলাম,
দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি :

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও)নাহিয়ান নুরেন এর নেতৃত্বে যমুনা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,নৌ পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্য করায় ৫ জন জেলে কে প্রতিজন ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় ।

ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অধিদপ্তর।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here