কাঁঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

0
215
কাঁঠালিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, কাঁঠালিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. নাছের রায়হান, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here