উলিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্কুল পরিদর্শনের সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।

বুধবার (৮ এপ্রিল) তিনি উপজেলার কাশির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন ব্যাগ ও টিফিন বক্স পেয়ে তারা আনন্দ প্রকাশ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমা তোকদার, উপজেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় ইউএনও মো. মাহামুদুল হাসান শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে নিয়মিত স্কুলে উপস্থিত থাকা জরুরি। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here