অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসার কে খাগড়াছড়ি রিজিয়নের সহায়তা প্রদান 

0
280

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিনিয়ত ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসার কে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং খাগড়াছড়ি জেলা ক্রিকেট কাউন্সিলর মোঃ আমিনুল।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার মোঃ কাওসার অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দল ছাড়াও খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ এবং চট্টগ্রাম ডিভিশন অনূর্ধ্ব- ১৪, ১৫, ১৬ দলের খেলায় অংশ গ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here