নীলফামারীতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
519
স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের উদ্যোগে নীলফামারীতে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের উদ্যোগে নীলফামারীতে শীতার্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার পলাশবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিগেডিয়ার জে. সামছুল আলম খান। তিনি বলেন, শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। সমাজের এই শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপ সবসময় মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কমিটির আহ্বায়ক রাসেল রহমান শিমুল, নির্বাহী সদস্য মোস্তফা কামাল অপু, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সাদেক হোসেন সনি, আশিকুর রহমান, শহীদ জাহান, পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক হৃষিকেশ রায়সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here