বানারীপাড়ার পাইপগান ও দেশী অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেফতার

0
136
বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তারেক গ্রেফতার / ছবি - এই বাংলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশে এবং ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে তারিকুল ইসলামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বানারীপাড়া থানায় তারিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here