ডিমলায় অবৈধ বালু উত্তোলনে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা

0
175
ডিমলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা আদায় / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকা এবং বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকার এক ব্যক্তিকে এক লাখ টাকা এবং বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকার এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর।

এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here