হরিরামপুরে সাত্তার গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
518
হরিরামপুরে শীতার্তদের পাশে শিল্পপতি এম এ সাত্তার খান, বিতরণ হলো এক হাজার কম্বল / ছবি - এই বাংলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ সাত্তার খানের সহযোগিতায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহিদুল ইসলাম মাহি বলেন, সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সাত্তার খানের পক্ষ থেকে শীতার্ত ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে শীতার্তরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here