ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যক্ষ মো. আবদুল হালিম, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার ও মো. নকিরুল ইসলাম। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সমস্যা ও সমন্বয় বিষয়ক আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

