পিরোজপুরে বিএনপির দোয়া মাহফিল, শোকাবহ পরিবেশে আবেগপ্রবণ হয়ে পড়েন অধ্যক্ষ আলমগীর হোসেন

0
180
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে কান্নায় ভেঙে পড়লেন অধ্যক্ষ আলমগীর হোসেন / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল চলাকালে পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন গভীর আবেগে ভেঙে পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়ার সময় তিনি কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে দলীয় নেতারা তাকে সান্ত্বনা দেন এবং দেখভাল করেন।

পরে বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বেগম খালেদা জিয়া তাকে সন্তানের মতো স্নেহ ও সম্মান দিয়েছেন। তিনি জানান, তার সঙ্গে বিদেশ সফরের সুযোগ পাওয়া এবং পিরোজপুর জেলা বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি। দলীয় নেতৃত্বের ওপর অর্পিত আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঋণ তিনি আজীবন বহন করবেন।

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও নেতৃত্বের নির্দেশনা পালনে তিনি অতীতের মতোই অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং প্রয়োজনে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।

দোয়া মাহফিলের শেষ পর্বে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here