এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব: তারেক রহমানের পোস্ট

0
315
তারেক রহমান। ফাইল ছবি
ডেস্ক­ নিউজ :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (আজ) দুপুর ২টা ৩ মিনিটে তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন। সেখানে তিনি লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তারেক রহমান লিখেছেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা। তাঁর প্রয়াণে দেশ একজন গুরুত্বপূর্ণ পথপ্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথচলায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।

মা হিসেবে খালেদা জিয়ার ব্যক্তিগত ও মানবিক দিক তুলে ধরে তিনি লেখেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

                                   

একজন মমতাময়ী মা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়ার অবস্থান তুলে ধরে তারেক রহমান লিখেছেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।’

পোস্টে আরও বলা হয়, বারবার গ্রেফতার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং চরম নিপীড়নের মধ্যেও খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে তিনি ছিলেন পরিবারের জন্য এক আলোকবর্তিকা, যাঁর ভালোবাসা কঠিন সময়েও পরিবারকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।

তারেক রহমান লেখেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব।” তিনি বলেন, জনসেবা, ত্যাগ ও সংগ্রামের যে ইতিহাস খালেদা জিয়া রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বলেন, খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার চিরকৃতজ্ঞ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here