বকশীগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া একইদিন বিকেলে বকশীগঞ্জ উপজেলাতেও উপজেলা বিএনপির উদ্যোগে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়। বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই-এর নিকট মনোনয়ন পত্রটি জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি মোকাম্মেল হক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সাইদ বিন আনোয়ার সজিব এবং বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার-সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

