মীরসরাই উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
182
মীরসরাইয়ে বিএনপির উপজেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপি মীরসরাই উপজেলা শাখার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে মীরসরাইয়ের বিএনপি নেতাকর্মীরা নিজস্ব স্থায়ী কার্যালয় ছাড়াই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। নতুন কার্যালয় নির্মাণের মাধ্যমে দলের সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কার্যালয় ভবিষ্যতে শুধু দলীয় প্রশাসনিক কেন্দ্র নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘাঁটি হিসেবে ভূমিকা রাখবে।

দলীয় সূত্র জানায়, মীরসরাই পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আধুনিক নকশায় বহুতল ভবন নির্মাণ করা হবে। এতে দলীয় সভা, প্রশিক্ষণ কর্মসূচি, সাংগঠনিক বৈঠক এবং নেতাকর্মীদের জন্য পৃথক কার্যকক্ষের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা পর্যায়ে নিজস্ব কার্যালয় নির্মাণ বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে মীরসরাইকে আরও সক্রিয় করে তুলবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here