হান্নান মাসউদকে হত্যার হুমকির ঘটনায় মূল হোতা আটক

0
224
আটক ইসরাত রায়হান ওরফে অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে / ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ মূল হোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাত রায়হান ওরফে অমি হলেন হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ ও ‘Rupak Nandi’ নামের দুটি ফেসবুক আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি হুমকি দিয়েছেন— “হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে।”

জিডিতে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, পুলিশ এখনও অভিযানে রয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here