সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার সাবরেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে উলংগ অবস্থায় পরে ছিল আনুমানিক ২৫ বছরের অজ্ঞাত যুবতীর মরদেহ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। মৃত্যু দেহের দুই হাত বাধা ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
উপস্থিত স্থানীয় দোকানদাররা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাধা বস্ত্রহীন অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অসংলগ্ন কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে।
সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে।তার মুখে ক্ষত চিহৃ রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
ঘটনাস্থল থেকে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ বলেন,মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
এই বাংলা/এমএস
টপিক

