
অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তবে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপি প্রার্থীরা এখনও এই নির্দেশনা অমান্য করে নিজেরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে রেখেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সরেজমিনে দেখা যায়, অষ্টগ্রাম উপজেলার বড় বাজার জামতলির মোড়, গার্লস স্কুল ও কলেজের গেইট, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল এবং উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বাচনী পোস্টার ও ব্যানার ছড়িয়ে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রার্থীদের এই কর্মকাণ্ড উপজেলার সৌন্দর্য বিনষ্ট করছে এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ বলেন, “যারা আইন অমান্য করেছেন তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই বাংলা/এমএস
টপিক
