ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর 

0
215

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্টিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী তিন (০৩) বছর এ দায়িত্ব পালন করবেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিভাগীয় সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. জালাল উদ্দীন এবং সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজাসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া আক্তার রিমা ও মখদুম শাহ।

বিভাগের নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. মামুন আল-রশীদ বলেন, “আমাদের বিভাগটি সম্পূর্ণ রিসার্চ বেসড হলেও গবেষণার জন্য বরাদ্দ ফান্ড অত্যন্ত সীমিত। কেমিস্ট্রি বিভাগে কেমিক্যালস একবার ব্যবহারযোগ্য হওয়ায় গবেষণায় অতিরিক্ত ব্যয় হয়। এ বিষয়ে আমি সম্মানিত ভিসি মহোদয়ের কাছে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।”

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।”

উল্লেখ্য, ফলিত রসায়ন ও কেমিক্যাল প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা-এর মেয়াদ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মামুন আল রশীদকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় বিদায়ী সভাপতি প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজা-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত আদেশটি ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here