
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপি সদর ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেনের পদ স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই পদ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেলোয়ার হোসেনের পদ স্থগিতের পত্রের সঙ্গে তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহে আলমের নৌকার প্রচারণায় অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৮ সালের নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া এবং আরপিডিএস নামের একটি এনজিও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার। বিএনপি সূত্রে জানা গেছে, বিষয়টি দলের শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
