পিরোজপুরে কদমতলায় অবহেলিত রাস্তার নির্মাণকাজ শুরু, এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি

0
233
কদমতলা ইউনিয়নে শেখ বাড়ির রাস্তার কাজ শুরু / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের শেখ বাড়ির বহুদিনের অবহেলিত রাস্তার অবশেষে সংস্কার ও নির্মাণকাজ শুরু হয়েছে। এ উন্নয়ন কার্যক্রমে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহর দীর্ঘদিনের প্রচেষ্টা ও আবেদন বিবেচনায় নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাজেট থেকে এ কাজের অনুমোদন দেওয়া হয়।

রাস্তাটির কাজ শুরু হওয়ায় শেখ বাড়িসহ আশপাশের এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা মানুষগুলো মনে করছেন—এই নির্মাণ কাজ স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।

কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি (সাংবাদিক) এম এ নকিব নাছরুল্লাহ্

এলাকাবাসী তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে ভূমিকা রাখায় সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে স্থানীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা ও দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার জন্য কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহকেও ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে এম এ নকিব নাছরুল্লাহ বলেন, “এলাকার মানুষের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় সাফল্য। ইউএনও মহোদয় এবং পিআইও এলাকাবাসীর ভোগান্তি অনুধাবন করে দ্রুত উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থাকবে এবং উন্নয়নের জন্য কাজ করে যাবে।”

স্থানীয়রা আশা করছেন, এই রাস্তার নির্মাণকাজ ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের জন্য আরও প্রেরণা জোগাবে এবং সবার সহযোগিতা থাকলে সামনের দিনগুলোতে আরও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here