ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘আমরা নতুনে বিশ্বাস করি’—আনবিক সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার সকালে কাঠালিয়ার ৫১ নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শৌলজালিয়া ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আয়োজক সংগঠনের সদস্য মো. রফিকুল ইসলাম সোহাগ জানান, বৃত্তি পরীক্ষার সব ব্যয় তাদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে। এবছর প্রথমবারের মতো আয়োজন করা হলেও আগামীতে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। চারটি বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষায় মেধাবীদের বাছাই করে সনদ, নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হবে বলেও জানান তিনি।
আনবিক সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এই বাংলা/এমএস
টপিক

