নাটোরে দুই উপজেলায় ৪১ জন আসামি গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার

0
195
নাটোরের পুলিশের বিশেষ অভিযান-তালিকাভুক্ত ৪১ আসামী গ্রেফতার / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত চলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, নলডাঙ্গায় ১৫ জন ও সিংড়ায় ২৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এ সময় একটি চাপাতি, চাকু এবং মাদকও উদ্ধার করা হয়েছে।

অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান-শুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামও আটক হন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here