ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামালের গণসংযোগ

0
212
রাজাপুরে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন রফিকুল ইসলাম জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রাজাপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার সকাল থেকে তিনি কাঁচাবাজার, বাজার সড়ক, পশু হাসপাতাল এলাকা, স্কুল মার্কেট ও আশপাশের স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত কর্মসূচি তুলে ধরেন।

গণসংযোগে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও সুগন্ধা নদীর তীরবর্তী এলাকাগুলো নদীভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত। তাই নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসন তার প্রথম কাজ হবে।
মাদক নির্মূলকেও তিনি অগ্রাধিকার দেন, বলেন—যুবসমাজকে রক্ষা করতে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করব। বিএনপির প্রতি জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here