তফসিলের আগে ফের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

0
190
নির্বাচন কমিশন (ইসি) / ছবি - সংগৃহীত

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী নিরাপত্তা কৌশল পর্যালোচনা ও চূড়ান্ত করতেই বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইসি সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, কমিশন নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের সময়সীমা ও সদস্যসংখ্যা চূড়ান্ত করবে। প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন—এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রথম প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব আসে। একই বৈঠকে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন নিরাপত্তাকর্মী মোতায়েনের কথাও আলোচনায় উঠে আসে।

ইসি জানায়, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বাহিনীর মোতায়েন সংখ্যা, সময়সীমা এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা আজকের বৈঠক থেকেই চূড়ান্ত করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here