খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজাপুরে বিএনপির মিলাদ ও দোয়া

0
201
রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর একাংশ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাহফিলে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষও অংশ নেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা করেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার জায়গা। তিনি দেশনেত্রীর জন্য সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, যুবদল নেতা হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিকদল নেতা মাসুদ তালুকদার ও রফিকুল ইসলাম খানসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, তাঁতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কেরামত আলী। অনুষ্ঠান শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here