যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয় তার অবসান চাই: অ্যাটর্নি জেনারেল

0
170
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান / ছবি - এই বাংলা

ডেস্ক নিউজ :

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইনের অবসান চাই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৪ নভেম্বর) সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, তারা যেন সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক আইন ব্যবহার না করে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিজেদের ন্যারেটিভ পরিবর্তন করে দৃঢ় কণ্ঠ বজায় রাখতে হবে।

ডিজিটাল অ্যাক্ট নিয়ে কথা বলতে গিয়ে আসাদুজ্জামান বলেন, “রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি প্রয়োজন। দেশের ভয়ের সংস্কৃতি যেন আর ফিরে না আসে—এ কারণেও এটি জরুরি।”

সাংবাদিকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, “আপনাদের অধিকার সুরক্ষার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।”

অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত—তা নিয়ে প্রশ্ন তোলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here