পঞ্চগড় সীমান্তে শূন্যরেখা অতিক্রমকালে গরু চোরাকারবারী আটক

0
197
পঞ্চগড়ে শূন্যরেখা অতিক্রমকালে গরু চোরাকারবারী আটক / ছবি : এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা অতিক্রমের সময় বুলু (৩৫) নামে এক গরু চোরাকারবারীকে আটক করেছে ৫৬ বিজিবি। শনিবার (২২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার আবালুপাড়া এলাকার ভিতরগড় বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক বুলু পঞ্চগড়ের পকলাভিটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি জানায়, সীমান্তের ভিতরগড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে গরু চোরাচালানে যুক্ত। অভিযুক্ত দলের আট সদস্য সম্প্রতি ভারতে প্রবেশ করে গরু আনার চেষ্টা করছিল। বিএসএফের ধাওয়া খেয়ে ফেরার সময় তারা সীমান্ত পিলার ৭৪৪/৮-আর এলাকা দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবির হাতে বুলু ধরা পড়ে, অন্যরা পালিয়ে যায়।

বুলুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার সঙ্গে থাকা পঞ্চগড় সদরের আবালুপাড়ার জসিম (৪০), মইদল (৩৫), সংগ্রাম (২৯), সাদেক (৩২), আবু খায়ের (২৮), আশরাফুল এবং সোখদেবপাড়ার বাপ্পি (১৫)সহ মোট আটজন ভারত থেকে গরু আনতে সীমান্ত অতিক্রম করেছিল।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুলুর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here