নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

0
197
এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা এনসিপির সদস্য সচিব, রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ এবং নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপি মনোনীত প্রার্থী প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রভাষক মো. আলী হাসানের সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here