নলছিটিতে তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ

0
217
ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদল ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে। শুক্রবার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্সে কোরআন খতম, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া, ইয়াতিমখানায় খাবার বিতরণ এবং পথচারী ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সরদার হিরু জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জন্মদিনে কেক কাটা বা উৎসবের আয়োজন করা হয়নি। পরিবর্তে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

তিনি আরও বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মানুষের দ্বারে দ্বারে গিয়ে জিয়া পরিবারসহ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে জনসমর্থন গড়ে তুলছি।”

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here