নবীনগরে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল

0
196
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল / ছবি : এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পৌর এলাকার আলিয়াবাদ গোল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজুসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নানের সমালোচনা করে বলেন, “দীর্ঘদিন মাঠের রাজনীতি থেকে দূরে থেকে তিনি ব্যক্তিগত স্বার্থে পকেট কমিটি গঠন করেছেন। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।”

বক্তারা আরও দাবি করেন, ২০১৮ সালে নবীনগরে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করা কাজী নাজমুল হোসেন তাপস মাঠপর্যায়ে জনপ্রিয় ও ত্যাগী নেতা। তাই তাঁর যোগ্যতার যথাযথ মূল্যায়ন করে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here