মিরসরাইয়ে তারেক রহমানের জন্মদিনে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
253
তারেক রহমানের ৬১ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চৌধুরীহাট জিয়া স্মৃতি সংসদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ইজাজ উদ্দিন, বিএনপি নেতা ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ মোকসুদুর রহমান ও মোহাম্মদ আজিজ। এছাড়া অংশ নেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল হাসান ইমন, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদ আলম এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, দলের নেতৃত্ব ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here