মানিকগঞ্জ প্রতিনিধি :
ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দেশের পরিচিত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানের স্থান থেকে তাঁকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর নামে আয়োজিত এক মেলায় গানের আসরে আবুল সরকার ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।
ঘিওর থানার ওসি মো. কোহিনুর মিয়া জানান, এ ঘটনায় মুফতি আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, “আবুল সরকারকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে ঘিওর থানার মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।” আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

