নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া এমএ হান্নানকে স্বাগত জানাতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা অবহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। তিনি দলের কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জামাল মিয়া, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজগর পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেউদ্দিন সোহাগ, সাবেক কলেজ ছাত্রদল আহ্বায়ক ইয়াসিন মাহমুদ, ছাত্রদল সদস্য সচিব খাইরুল বাসার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাংবাদিক আব্দুল কাদের সেন্টু, যুবদল নেতা মনির তালুকদার, বাতেন শরীফ, তোষার মোল্লা, শ্রমিক দল নেতা ইমরান মিয়া।
মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভার বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং নাসিরনগর আসনে দলীয় প্রার্থী এমএ হান্নানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

