নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে ফান্দাউক ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৭ই নভেম্বর ) বিকাল ৩ টায় ফান্দাউক পুরাতন গরুর বাজার মাঠ প্রাঙ্গনে ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও কাজী ইয়ার খান, ফয়েজ আনছারির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন( ব্রাহ্মণবাড়িয়া ১) নাসিরনগর বিএনপির মনোনায়ন প্রাপ্ত ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
প্রধান বক্তা ছিলেন, তৃণমূল ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রচার সম্পাদক আজগর পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জামাল আহাম্মেদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, নাসিরনগর সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, হরিপুরের সভাপতি তিতন ফকির, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ সোহেল আবদাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ ও সদস্য সচিব খাইরুল বাসার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিক আব্দুল কাদের সেন্টু,সাধারণ সম্পাদক মনির তালুকদার সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাতেন শরীফ, শ্রমিক দল নেতা ইমরান মিয়া
সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এমএ হান্নান তার বক্তব্যে বলেন,
আজকে পালাতক শেখ হাসিনাকে আদালতের মৃত্যুদন্ড রায়ের মধ্যে দিয়ে তার বিচার শুরু হয়েছে বাংলার মাটিতে।
আগামী ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে তারণ্যের অহংকার আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যে সবার প্রতি উদ্বাত্ত আহবান জানান।
এই বাংলা/এমএস
টপিক

