বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ৩৬ পুলিশ কর্মকর্তার বদলি

0
197

বরিশাল প্রতিনিধি :

 

বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হকসহ একদিনে ৩৬ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থল নিশ্চিত করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বদলির তালিকায় রয়েছেন ৫ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১২ জন পুলিশ সুপার। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। এছাড়া পিবিআই, ডিএমপি, ফরিদপুর, পাবনা, হবিগঞ্জ ও নীলফামারীর বিভিন্ন কর্মকর্তা নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে পার্বত্য জেলার অফিসে এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা অ্যান্টি টেরোরিজম ইউনিটে দায়িত্ব গ্রহণ করেছেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জিএমপি, রেলওয়ে পুলিশ, পিবিআই ও হাইওয়ে পুলিশের নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

 

সরকারি এই রদবদলের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে পুলিশের কার্যকারিতা ও প্রশাসনিক কাঠামোর উন্নতি লক্ষ্য করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here