নীলফামারীতে খেলাফত মজলিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

0
182

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে খেলাফত মজলিসের সদর আসন (নীলফামারী–২) থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মো. সরোয়ারুল আলম বাবুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ইটাখোলা শ্রীনাথ ডাঙ্গাপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বক্তব্য দেন খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, সহসভাপতি রবিউল ইসলাম যুক্তিবাদী, সদর উপজেলা সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. সরোয়ারুল আলম বাবু বলেন, “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে জনগণের ঐক্যই আমাদের মূল শক্তি। দেশের মানুষ ন্যায় ও সত্যের পাশে আছে—আমরা সেই শক্তিকে সংগঠিত করে সামনে এগিয়ে যেতে চাই।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here