খাগড়াছড়িতে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

0
170
ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন / ছবি : এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :


বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ও পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অশোক মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সনাতন সমাজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি নির্মল দাশ, পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, প্রচার সম্পাদক রাজীব রায়, এবং পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ ও রামগড়ের সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা, যা বাস্তবায়িত হলে দেশে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে।
তারা ধানের শীষের বিজয়ের মাধ্যমে অধিকার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here