সিপাহি-জনতার বিপ্লবে জাতিকে রক্ষা করেন জিয়াউর রহমান: নুরুল আমিন

0
146
চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন / ছবি : এই বাংলা প্রতিনিধি

মীরসরাই প্রতিনিধি :


চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় মীরসরাই স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

এ সময় বক্তব্য রাখেন— লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সমাজসেবক ড. কামাল উদ্দিন, নূর হোসেন চেয়ারম্যান, সালাহ উদ্দিন চেয়ারম্যান, ওমর শরিফ, মাঈন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জাহেদ হাসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম পারভেজ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তারা আরও বলেন, মীরসরাইয়ের জনগণের আস্থা অর্জনকারী নেতা নুরুল আমিন চেয়ারম্যান সব সময় আন্দোলন ও সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামী নির্বাচনে জনগণ আবারও তাঁর প্রতি আস্থা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here