মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আলামিন (২০), পিতা মো. দারগালী, গ্রাম পুখুরিয়া, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল ও মো. মোক্তার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলামিনের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মানিকগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

