১৮ বছর পর নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া, মানিকছড়িতে পথসভায় জনতার ঢল

0
176
নির্বাচনী পথসভায় ওয়াদুদ ভূইয়া / ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :


১৮ বছর পর ধানের শীষের প্রার্থী হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রথম নির্বাচনী পথসভায় অংশ নিলেন বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “দীর্ঘদিন পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে নির্বাচনী সভায় দাঁড়াতে পেরে আমি গর্বিত।” তিনি আরও বলেন, “নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আমার চোখে পানি চলে এসেছে। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা মোকাবিলা করেও আমরা আজ মাঠে ফিরেছি।”

ওয়াদুদ ভূইয়া জানান, তিনি মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে আরও নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।

এ সময় উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী পথসভাকে ঘিরে পুরো উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here