পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় এলিজা জামান স্থানীয়দের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।
জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এসময় এলিজা জামান বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। বিএনপি জনতার দল, জনগণই আমাদের শক্তি। তাই ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

