ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর নিরাপত্তা, বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট

0
277

ধামরাই প্রতিনিধি :


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ধামরাই থানা পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। প্রতিটি চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কালামপুর থেকে সাটুরিয়া আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ মোড়েও বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট ও নজরদারি ক্যামেরা।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ধামরাই থানায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,
“কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। মানুষের জানমাল রক্ষায় মহাসড়কজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here