রাজধানীর দোলাইরপাড়ে বাসে আগুন

0
177

স্টাফ রিপোর্টার :


রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে পুড়ে গেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোলাইরপাড় ইয়ানজিন রেস্তোরাঁর সামনে এক্সপ্রেসওয়ে লেনে বাসটি জ্বলছে। আশপাশের লোকজনের কেউ কেউ অগ্নিসংযোগের অভিযোগ করতে শোনা যায়।

এদিন রাজধানীতে চারটি স্থানে যানবাহনে আগুনের ঘটনা ঘটে। মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে, কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপে, এবং উত্তরায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

তবে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনায় যান্ত্রিক ত্রুটিই আগুন লাগার কারণ বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here