নীলফামারীতে দেরিতে বিদ্যালয়ে আসায় ১২৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

0
219
নীলফামারী উপজেলা শিক্ষা অফিস / ছবি - এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :


বিলম্বে বিদ্যালয়ে উপস্থিত থাকার দায়ে নীলফামারী সদর উপজেলার ১২৪ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহের অভিযানে এসব শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে না আসায় উপজেলা শিক্ষা অফিস এই ব্যবস্থা নেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শীঘ্রই রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনে আসবেন। এ পরিদর্শনকে সামনে রেখে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।

সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিজুল আলম মন্ডল এবং ৭ জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুটিন অনুযায়ী বিদ্যালয় পরিদর্শন করছেন। পরিদর্শনের সময় দেখা গেছে, অনেক শিক্ষক নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন। এ কারণে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ১২৪ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার রায় বলেন, “শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তারা যদি দেরিতে বিদ্যালয়ে আসেন, শিক্ষার্থীরাও দেরিতে আসবে। তাই সবাইকে সময়মতো বিদ্যালয়ে এসে দায়িত্ব পালন করতে হবে।”

উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিজুল আলম মন্ডল জানান, “গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে আসে। শিক্ষকরা যদি এর পরে আসেন, পাঠদানে ব্যাঘাত ঘটে। এজন্য সকাল ৯টায় বিদ্যালয়সমূহ পরিদর্শন শুরু করা হয়েছে, যাতে শিক্ষকরা সময়মতো উপস্থিত হন।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here