ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তিন মাদক কারবারি আটক

0
256
মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড / ছবি - এই বাংলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি :


গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ভোলা ও বরগুনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৮ পিস ইয়াবা ও দেড় কেজি গাঁজা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিএন মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান, মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক সদর উপজেলার ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় : ১. মো. নিলয় তালুকদার (২১) — পিতা: বিরু তালুকদার, মাতা: খাদিজা বেগম; সাং: হোতখালি, ৩নং ওয়ার্ড, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
২. মো. সাকিব সিকদার (২৪) — পিতা: জাকির সিকদার, মাতা: রেকসোনা বেগম; সাং: রায়হানপুর, থানা: পাথরঘাটা, জেলা: বরগুনা।
৩. মো. জাহিদুল ইসলাম (২০) — পিতা: আব্দুল জব্বার; গ্রাম: কুঞ্জপট্টি, ডাকঘর: চন্দ্রপ্রসাদ, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিএন মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন বিশেষ অভিযান অব্যাহত রাখবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here