সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজাপুরে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাশাপাশি ৬৪ নম্বর চুনপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

সমাবেশে ২৩ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান এবং উত্তর উত্তমপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈনুল হোসেন তালুকদার।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ নভেম্বর বরিশাল বিভাগের মধ্যে প্রথম থানা হিসেবে রাজাপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও প্রতিরোধের মধ্য দিয়ে রাজাপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনের গৌরবগাথা তুলে ধরতে এ দিবসের গুরুত্ব অপরিসীম।

ফুটেজ: রাজাপুরে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশের দৃশ্য। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অতিথিদের বক্তব্যের দৃশ্য।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর