বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, জরিমানা ৬ হাজার টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি একটি গাড়ি জব্দ করা হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ এবং সাইকেল চলাচল নির্বিঘ্ন রাখতে এ অভিযান চালানো হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চসিকের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশ সহযোগিতা করে।

চসিক জানিয়েছে, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন সাইকেল চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর