সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জমিজমা সংক্রান্ত বিরোধে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত ২: থানায় লিখিত অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বিল ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলম চৌধুরী ও তাঁর ছেলে রুবেল চৌধুরী। আলম চৌধুরীকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া)-এ ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে রুবেল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল ছোনাউটা গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুরে এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলায় আলম চৌধুরী ও তাঁর ছেলে রুবেল চৌধুরী গুরুতর আহত হন।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলার সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে অভিযুক্তরা হলেন—বিল ছোনাউটা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন (৪৮), তাঁর ছেলে মো. দিপু (২৬), স্ত্রী মোসা. হেলেনা বেগম (৪২) এবং মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে মো. জিয়াউল হক ফারুক হাওলাদার (৫০)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর