রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কুড়িগ্রামের শিদলিয়ারপাড় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় জেলে মো. আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হামিদুল ইসলামকে অবহিত করেন। ইউপি সদস্য নাগেশ্বরী থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরনে কালো প্যান্ট ও কোমরে একটি বেল্ট ছিল। স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। কয়েকদিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও তদন্তের পর নিহতের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর